আমাদের তো কত শত মিল। তার মধ্যেও হাজারো অমিল। মিল অমিলেই ঘটে গরমিল। কূল অদৃষ্টে নাই মোদের রতি। প্রবল ছিল মনের সে আরতি। তবু আমাদের হলো না গতি। ভালোবাসা ঐ আকাশ তুল্য। পেলাম তার কোনো সে মূল্য? কিছু না পেলেও আছে স্মৃতি। পাগল করে মনের মতিগতি। মন বলতে তোমার সনে কথা। পারি না বলতে সব কষ্টগাঁথা। মিলমিশ ছিল জীবনের তরে। কল্পনাই ছিলো না হারাই পরে। কেনো হারালে মোর প্রেয়সী। কতই স্বাদ-স্বপ্ন গাঁথা শ্রেয়সী। জীবন গড়বো ভাবি এক সনে। বাস্তবতা বড় দূর, কল্পনা মনে। ভিন্ন মতের মানুষ, অন্য সে পথ। তাই চড়ি মোরা সেথা ভিন্ন রথ। দোয়ার রণন সর্বদা, যেথা রবে। কল্যাণময় হোক পরমায়ু ভবে।
আপনার মূল স্পিরিটটা যখন ডাইভার্ট হয়ে ঘুরে যাবে, তখন আপনি ভেতর থেকে একদম ভিন্ন গতির সহজ পাচ্য মানুষ। তারপর যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি কম্ফোর্ট জোনে বসবাস করা একজন পরিণত মানুষ। নিজেকে এমতাবস্থায় আবিষ্কার করার মানে আপনি আর অগ্রজ অবস্থানে কখনো আবর্তিত নন। নিজের ভেতরকার যত আবিষ্কারের আকাঙ্খা ছিলো, সব মরে ভুত। অদ্ভূত এ জীবন। জীবিত মানুষের মধ্যে মূলবোধ নামক দামী অনুভূতি নঞার্থে বেশি কাজ করে। কারণ, দার্শনিক টমাস হবসের বাণী, “মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক।” সময়খেকো, সময় হন্তারক কিছু বিষবাষ্প আপনাকে যখন গ্রাস করে তখন আপনার আসলে আবেগীয় বুদ্ধিমত্তা অকেজো। তখন আপনি আবেগতাড়িত বস্তুজাগতিক কতিপয় জীবননাশক ধীর পয়জনিক হয়ে যান। জীবনের আবর্তে আমরা যা পায় তার প্রায় সবই আমাদের উপলব্ধি উপেক্ষিত। আজ হয়তো আপনি আসক্ত। কালকে তা নাও থাকতে পারে। মানব অনুভূতির বাস্তবতা বড়ই কঠিন। সে সরল পথে চলে না। তার চলাটা অনেকটাই সর্পরাজের বক্রতায়। হাজারো বিকল্পের ভিড়ে আপনি নগণ্য; হতেও বা কতক্ষণ। মাকড়াসার জীবনচক্রের মতই এ জীবন, অন্যের জন্য আপন আত্মার আত্মাহুতি। জীবন মানে সময়। সময় মানেই জীবন। আপনার সময় গত মানেই আপন...