লক্ষ্য ছুঁতে জ্বলে সারা মন,
স্বপ্ন গড়ে জীবন প্রতি কোণ।
হার না মানা সে চলার শপথ,
আলেয়ার আলোয় ভ্রান্ত পথ।
দেখায় সে যত্রতত্র সব বিপথ,
তব দুঃখ রাখো সবার পেছনে,
সত্তা খোঁজো সামনে গমনে।
অগ্রে করো অস্তিত্বের সন্ধান।
করণে হ মননশীলতার ধ্যান।
আত্মবিশ্বাস স্ব-উদ্যোগে নিন,
সাহস হলে ভাঙে সব কুদিন।
মন মানে সে বিশাল মানচিত্র।
পাবে সেথা সব সমাধান সুত্র।