বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায়, এখনও অনেক মানুষ সিনেমাকে অভিশাপ বা খারাপ জগত মনে করে। ঠিক আছে, ভালো-মন্দ তো সব জগতেই থাকে। এখন আপনি যে কোন বিষয়কে পুরোপুরি খারাপ ভাবতে পারবেন না। এ কারনে যে, পৃথিবীতে সৎ লোকের বাসও থাকবে, আবার অসৎ লোকেরও বিচরন দেখা যাবে। কিন্তু বিষয়টা হল যে, ভালো লোক যদি নিষ্ক্রিয় হয়ে যায়, তখন তো খারাপ লোক দাপাদাপি করে বেড়াবেই। ঠিক যেমনটা, যদি কোন ক্ষেতে দীর্ঘদিন যাবৎ চাষ-বাস না করা হয় তো সেখানে আগাছা জন্ম নেবেই। এ সত্য তো উপলব্ধির ব্যাপার। আর সিনেমার ক্ষেত্রে যতটুকু খারাপ বিষয় উঠে আসে তা আমার মনে হয়, ঐ জগতকে ভালোভাবে ব্যবহার করার মত লোকের অভাবেই। এখন আপনি বিভিন্ন বিষয় তুলে ধরে বলতে পারেন, এটা ব্যান করে দেওয়া উচিত, এই সেই, আরো কত কি! কিন্তু, বাস্তবতা হল, প্রচলিত কোন বিষয়কে বন্ধ করা যায় না। সর্বোচ্চ নিয়ন্ত্রন করা যায়, তাও কঠিন হিসাব করে। সময় যা বলে, এটা বন্ধ করেও কি, আর না করেও কি। মানুষ সিনেমা দেখত এবং দেখবে। না জেনে না বুঝে অল্প কিছু লোক, নিজেদের এটা থেকে বঞ্চিত রাখে সবসময়। সময় তার আপন গতিতে চলবে। এখন সবার হাতে হাতে মোবাইল ফোন, স্মার্ট ফোন, ল্যাপটপ, ...