২১. আকুতি দিন যত যায় হারানোর খাতা তত পূর্ণ হয়! কেনো বয়স বাড়লে বন্ধু সব হারিয়ে যায়! ২২. নিখাদ ও ঢোলে খোল ঢোল পিটিয়ে খোল প্রমাণ হয়। নিখাদ প্রমাণ হয় নিঃশব্দে। ২৩. ভালোবাসার খোঁজে মধ্যরাতে ভালোবাসা খুঁজছি! ভাববেন না, হতাশ! চেষ্টা করে যাচ্ছি! শুধু শুরু দরকার! বাকিটা ঐশ্বরিক ব্যাপার; স্বর্গীয় ব্যবস্থাপনায়! ২৪. হানায় ফানাফানা আপন দুর্বলতার দূর্গে দিয়েছি হানা, ব্যর্থতা দুমড়েমুচড়ে হবে ফানাফানা। ২৫. ভণ্ড সেলুকাস ধার্মিক মানুষগুলো অসাধারন, অকুটিল। ধার্মিক সাজা মানুষগুলো সেলুকাস, জটিল।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।