সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কাপ্লেট (১-২১)


কাপ্লেট! এ ধারায় আমি নতুন!
এখানে ভাবনার বিশালতা আছে!
প্রকাশ সীমিত হলেও পরিশীলিত
বাগ্বৈদগ্ধ্যময় রুচিশীল কাব্যচর্চায়
বিকশিত হওয়ার বিশাল ভাণ্ডার।

১. ভুল প্রেম
তোমার মাঝে খুঁজে পেতে চাই অজস্র প্রেম।
ভেবেছিলাম আলেম; আসলে তুমি জালেম।

২. না পাওয়া
কতশত বছর ধরে তোমার সন্ধানে;
তবু খুঁজে পাইনি মনের অভিধানে।

৩. কবিতার দারু
ঝুমঝুম বৃষ্টির ধারা, গড়ে অজস্র কল্পতরু!
সর্পিল মন গড়ে পদ্য, আমি যেন মিগধ দারু!

৪. বর্ণ বিভ্রাট
কি চেয়েছিলাম, কি বা পেলাম।
হলো না পদ্য, বর্ণ-খোঁটা দিলাম।

৫. ভুলেছি
হাসতে ভুলেছি, সব মনে হয় মিছিমিছি।
দি ভালোবাসা, তারা খোঁজে স্বার্থ; ছিছি!

৬. আলো-আঁধার
অন্ধকার; শত পাপের আস্তানা; ভেঙে দাও।
জালো আলো, জ্ঞানের মশাল, দূর হ কালো।

৭. পাগল
সবে কয় আমি পাগল; পা-লম্বা, মাথা গোল!
বলুক তা; তবু আমি বাজাবো জ্ঞানের ঢোল।

৮. জাচিতো
হে সুহৃদ, ভেবো না তোমায় ভুলে গেছি।
আবারো দেখা হবে বিজয় মঞ্চে; জাচি।

৯. স্ব-ভুল
নিজের ভুল ফেলে তুমি অন্যের ভুল ধরো।
মস্তিষ্ক তোমার পঁচা-গন্ধ, ভাবনা সব কালো।

১০. বোকা মানুষ
হে বোকা মানুষ, আপন ভুলের করো সন্ধান।
অন্যকে ছাড়ো খোদা রাখবে তোমার সম্মান।

১১. বিদায়
ভালোবাসতে চেয়েও আমি পারিনি।
বারবার ফিরে গেছি, ছিল শুধু ভয়।

১২. পদ্ম জীবন
নাম আমার পদ্ম, সুস্থির, জল-বদ্ধ।
জলে বাঁচি, জল বাঁচায়, জলে পচি।

১৩. বৃষ্টি বিলাস
একলা নিশাচর বৃষ্টি বিলাস উপভোগ।
কেউ নেই জেগে আমি আর বৃষ্টি যোগ।

১৪. হিসাব
আপন ভুল ধরে শুধরাও মানুষ।
পরের ভুল ধরতে না হও বেহুশ।

১৫. প্রতীচীন
ওহে মানব, জীবন সাজাও প্রতীচ্যে বর্তমান।
প্রথম ও মধ্যতে নহ, অযথা করো প্যানপ্যান।

১৬. জটিল সমীকরণ
বোকার রাজ্যে মস্ত এক খোকার বাস।
খোকা দেখে সবাই করে তারে উপহাস।

১৭. তবুও প্রেম হয়
প্রেম মানে স্বৈরতন্ত্রেরই ভদ্ররূপ।
দিন গেলে তা হয়ে যায় অন্ধ কূপ।

১৮. আলোতে হারায়
শিশিরকনার মত, সূর্যোদয়ে হারাও।
বেদনায় হয় ক্ষত, দুঃখকে বাড়াও।

১৯. বে-মানুষ
তুমি অর্ধ মানুষ অথবা ঊনমানুষ।
নহ পূর্ণ মানুষ অথবা সে অমানুষ।

২০. ♥ বন্ধু
হে বন্ধু, সিন্ধুসম।
রয়েছো চিত্তে মম।
দিনগুলো শ্রেষ্ঠতম।
ভালোবাসা অম্লান।
গায় তব-মম গান।