সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কাপ্লেট (২১-২৫)


২১. আকুতি
দিন যত যায় হারানোর খাতা তত পূর্ণ হয়!
কেনো বয়স বাড়লে বন্ধু সব হারিয়ে যায়!

২২. নিখাদ ও ঢোলে খোল
ঢোল পিটিয়ে খোল প্রমাণ হয়।
নিখাদ প্রমাণ হয় নিঃশব্দে।

২৩. ভালোবাসার খোঁজে
মধ্যরাতে ভালোবাসা খুঁজছি!
ভাববেন না, হতাশ!
চেষ্টা করে যাচ্ছি!
শুধু শুরু দরকার!
বাকিটা ঐশ্বরিক ব্যাপার;
স্বর্গীয় ব্যবস্থাপনায়!

২৪. হানায় ফানাফানা
আপন দুর্বলতার দূর্গে দিয়েছি হানা,
ব্যর্থতা দুমড়েমুচড়ে হবে ফানাফানা।

২৫. ভণ্ড সেলুকাস
ধার্মিক মানুষগুলো অসাধারন, অকুটিল।
ধার্মিক সাজা মানুষগুলো সেলুকাস, জটিল।