সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মস্তিস্কের প্রজেক্টর

আমরা যখন কোন কিছু পড়ি তখন যেটা পড়ি সেটার একটা কাল্পনিক ছবি আমাদের মস্তিস্কে ভাসে। এটা খুবই দারুন একটি ব্যাপার।
আমরা যারা কমবেশি টিভি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল বা স্মার্টফোন ব্যবহার করি। তারা সবাই অডিও-ভিজুয়াল ব্যাপারটা কমবেশি বুঝি।
ধরুন, আমি ইতিহাস পড়ছি। সম্রাট আকবরের ইতিহাস। পড়ার সময় মাথায় বা চোখের সামনে প্রজেক্টরের পর্দায় আমরা যেমন ঘটনার পরম্পরা দেখতে পায়। ঠিক তেমনি, আমাদের কল্পনার চোখে আকবরের কৃতকর্ম বা যুদ্ধের সময়কার নানান দৃশ্যপট ভাসতে থাকে।
এই বিষয়টা আমি খুবই উপভোগ করি।
অনেকে আছে পড়তে পড়তে মনে করে তাদের কানের কাছে কেউ একজন ঘটনার বিবরণ দিচ্ছে ঠিক ঠিক। যদিও এটা উপভোগ্য নয়। একধরণের মানসিক সমস্যা। তারপরও অন্য রকম লাগে আমার কাছে।
এই যে কাল্পনিক ছবি দেখি আমরা, এটা আসলে পড়ার সময় যে চিন্তা কাজ করে আমাদের মস্তিস্কে তারই ফসল।
চিন্তাশক্তির উপরে কোন শক্তি নেই। মানুষ চাইলেই এ শক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে অনেক ভালো এবং সুন্দর নতুন কিছু করতে পারে।