সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রিয়দর্শিনী


কানে দিয়েছো ঝুমকো দুল

ছেড়ে দিয়েছো তব খোলাচুল।

হেথায় গুজেছো রঙিন ফুল।

সে চুলের ঘ্রাণে আমি ব্যাকুল।

গলে অর্ধহার ইন্দ্রচ্ছদ অতুল।

ধরে একগুচ্ছ লালগুলাব ফুল।

হস্তে রেশমি চুড়ি তরঙ্গসংকুল।

কায়া বেয়ে আঁচল তো দোদুল।

সব মিলে তব মুখচন্দ্র তুলতুল।

চক্ষু-যুগল মধ্যে নাসিকা পুল।

ওষ্ঠদ্বয় নির্ঘাত-সংসক্ত-পৃথুল।

প্রিয়দর্শিনীর চলন-কথন মৃদুল।

দেখে আমি তোমাতে মশগুল।

আমি যে তোমাতে প্রেমসংকুল।

তব পরশ পেতে আমি আকুল।

সত্য প্রেম জরুর করো কবুল।

তব ভালোবাসায় আমি চটুল।