তোমাকে কতটুকু ভালোবেসেছিলাম, জানি না। পরিমাপ করা গেলে হয়তো বোঝাতে পারতাম। দেখাতে পারতাম। তবে, তোমার প্রতি আমার প্রচণ্ড মায়া তৈরি হয়েছিল। অন্য রকম একটা টান কাজ করতো। যেটা আসলে বলে বোঝানো মুশকিল। কিন্তু, এ মায়া ও টানের কোনো মূল্যায়ন তোমার কাছ থেকে আমি পায়নি। মৃত্যু ব্যতিত এ মায়া আমার কাটবে না। মায়া বড়ই অদ্ভূত একটা জিনিস। সটান বিয়োগে, আমি দুমড়ে-মুচড়ে শেষ হয়ে গেছি। সদা হাস্যোজ্জ্বল মানুষ আমি, আগের মত আর হাসতে পারি না। সারাদিনের কথক আমি, আগের মত আর অনর্গল কথা বলি না। নিশ্চুপ, নিস্তব্ধ, নিশ্চল একটা মানুষে পরিণত হয়েছি। একাকিত্বই এখন আমার নিত্য সঙ্গী। আমার যত ভালো লাগা ছিল, সবই তোমার মায়া শেষ করে দিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন। তাই ফেসবুকে খোলা চিঠি লিখে, মনের যাতনা দূর করি। জানি, তোমার পর্যন্ত এ লেখা পৌছানো মুশকিল। তবুও, লিখবো মাঝে-মধ্যে তোমায়। ভালো থেকো।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।