আমাদের তো কত শত মিল।
তার মধ্যেও হাজারো অমিল।
মিল অমিলেই ঘটে গরমিল।
কূল অদৃষ্টে নাই মোদের রতি।
প্রবল ছিল মনের সে আরতি।
তবু আমাদের হলো না গতি।
ভালোবাসা ঐ আকাশ তুল্য।
পেলাম তার কোনো সে মূল্য?
কিছু না পেলেও আছে স্মৃতি।
পাগল করে মনের মতিগতি।
মন বলতে তোমার সনে কথা।
পারি না বলতে সব কষ্টগাঁথা।
মিলমিশ ছিল জীবনের তরে।
কল্পনাই ছিলো না হারাই পরে।
কেনো হারালে মোর প্রেয়সী।
কতই স্বাদ-স্বপ্ন গাঁথা শ্রেয়সী।
জীবন গড়বো ভাবি এক সনে।
বাস্তবতা বড় দূর, কল্পনা মনে।
ভিন্ন মতের মানুষ, অন্য সে পথ।
তাই চড়ি মোরা সেথা ভিন্ন রথ।
দোয়ার রণন সর্বদা, যেথা রবে।
কল্যাণময় হোক পরমায়ু ভবে।