সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মহাজাগতিক মনন


পৃথিবী পুড়ছে—মানব রক্ত—হাড্ডিসার গলে।

মহাজাগতিক মহা-মানবদের—উত্তরীয় তলে।

সাক্ষী গোপাল হয়ে দেখি—গুলিয়ে মাথা।

যন্ত্রনায় কাতর কেউ, আর কেউ—যন্ত্রনাদাতা।

কাতরতা আর বিধুরতায়—কেউ নিঃশেষ।

যন্ত্রনাদাতা হয়ে—কেউ বা আবার বিশেষ।

মহা-মানবদের জয়গানে কেউ—আবেশ।

মারছে-মরছে একে-অপরে—নির্বিশেষ।

মহা জাগতিক জীবন বয়ে চলে—নিরবধি।

মোদের—জীবন দিয়েছেন যে মহান বিধি।

তারই ইশারায়—চলবে জীবন আয়ু অবধি।

পার্থক্য শুধু—মননে আর মানসিকতায়।

জীবন যেখানে শূণ্য—মনন গড়ো পূর্ণতায়।