রুচির বিকিকিনিতে তুমি ছিলে আমার দুর্ভিক্ষ।
দুর্ভিক্ষ কেটে গেলো তুমি এখন করুণ ইতিহাস।
অপূর্ণতা-অপ্রাপ্তি বলে কিছু নেই জীবনে।
প্রত্যাশা-প্রাপ্তির মাঝে সবই তো পরিহাস।
জীবন তো বাই-সাইকেল, ভারসাম্য রক্ষার্থে চলমান।
চোখ বুজলে হয়ে যাও তুমি কল্পনায় অধ্যাস।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।