৯১৪. সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে, আফগানিস্তানে সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে, নারীরা। তাদেরকে চরম অধিনস্ত করে ফেলা হয়েছে। তাদের পড়ালেখার অধিকার, কাজ করার অধিকার, কথা বলার অধিকার, চলাফেরার অধিকার কেড়ে নেয়া হয়েছে। তারা ভয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে কেউ কেউ পালাচ্ছে, কেউ আতঙ্কে দিন পার করছে, কেউ নিয়তি ভেবে আবদ্ধ করে ফেলছে নিজেকে। বিদ্রোহীদের বিরোধীতা করলে মেরে ফেলা হচ্ছে। ভাগ্য ভালো সেখানে সংখ্যালঘু বলে তেমন কেউ নেই; থাকলে ম্যাসাকার করে ফেলতো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, মার্কিনীরা আফগানিস্তান ছেড়ে দিলেও রুশ এবং চীনারা সেখানে থাকবে বলেছে। আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘোরার একমাত্র কারণ স্বার্থ-সংশ্লিষ্ট ব্যাপার। আমেরিকা আফগানিস্তান ছেড়ে দিয়েছে স্বার্থের কারণে। দখলও করেছিল একই কারণে। আবার রুশ ও চীনারা একই কারণে সেখানে আস্তানা গাড়ার চেষ্টা করছে। তবে, নিজস্ব মডেলে এটা তারা করবে। যেমনটা আমেরিকা করে থাকে। ধরন আলাদা হলেও মোটিফ একই। কিন্তু তারা কেউই নাগরিকদের কথা ভাবে না। তাদের দুর্গতির কথা কেউ শোনে না।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।