৯১১. জোঁক বাদাড় থেকে গায়ে উঠলে, যার গায়ে ওঠে তার রক্ত শোষণ করে। রক্ত খেঁকো জোঁকের বাদাড়েই রাখতে হয়, থাকতে হয়। ওখানেই রয়েছে তার পর্যাপ্ত খাদ্যের সংস্থান। উপরে উঠলেই রক্ত খেতে উদ্যত হয়ে যায়। রক্ত খেঁকো জোঁক থেকে সবাই সাবধান। নিজে পড়ুন। নিজে জানুন। নিজেই তা মেনে চলুন।
৯১২. বাপের ধনে পোদ্দারী করা খুব খুবই সহজ। বাপের না থাকলে, নিজেকেই গড়ে নিতে হয়। কপালগুণে কিছু হয় না। গড়তে জানতে হয়। সেটা বাপ হোক বা আপনি।
৯১৩. আমরা ভালো না, শুধু নিজে নিজে ভালো সাজা মানুষ। ভালো মানুষ নয়, ভালো কাজের মানুষ দরকার। শুধু শুধু ভালো মানুষ দিয়ে কিচ্ছু হয় না। একমাত্র ভালো কাজের মানুষই পৃথিবী বদলে দিতে পারে। নিজে ভালো কাজ করুন; অপরকে ভালো কাজ করতে উৎসাহিত করুন।