সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ঘাস কাটা মেশিন কাঠের তৈরি



জিনিসটা কি?
সবারই প্রথম প্রশ্ন এটাই হবে! আমি নিশ্চিত!

তার আগে বলি, ভাই জিনিসটা আমার খুবই প্রয়োজন। কিন্তু আমার বিনিয়োগের পরিমাণটা খুবই কম। তাই মাথা ঘামিয়ে, সুচিন্তিত পরিকল্পনায় নিজস্ব ডিজাইনে অন্যের সহযোগিতায় জিনিস খানা নিজের মত করে বানিয়ে নিয়েছি। কারণ, প্রচলিত বাজার ব্যবস্থায় আমার প্রয়োজনীয় জিনিসটার দাম ৩/৪ গুণ বেশি।

দীর্ঘ ৩ মাসের চিন্তা-ভাবনা ও গবেষণার ফসল। এখনো ডেভলপমেন্টের কাজ চলছে, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য। যাতে করে জিনিসখানা আরো কর্মোপযোগী হয়।

এবার আসুন জিনিসখানা কি তার ব্যাখ্যায়!
জিনিসখানা তৈরির আগে প্রচুর নেগেটিভিটর সম্মূখীন হই। তবুও হাল ছেড়ে বসে থাকিনি। একটু একটু করে চিন্তা-ভাবনা ও গবেষণা কর্ম চালিয়ে গেছি।

গ্রামীণ অর্থনীতির সবচেয়ে বড় শত্রু হচ্ছে, 'পরশ্রীকাতরতা'। মানুষ অলস সময় অতিবাহিত করতে প্রচুর পছন্দ করে এখানে। সিজনাল বেকার প্রচুর। এজন্য বিনা পয়সায় অনেক আইডিয়া ডেভলপ করার সুযোগ থাকলেও, নেগেটিভিটি এড়িয়ে চলতে না পারলে নিজে বর্বাদ হওয়ার ১০০ তে ১০০ চান্স রয়েছে। কন্ট্রোল ইয়োর সেল্ফ। কারণ, সুশিক্ষার অভাবে অর্থনৈতিক জীবনে অসুখী হওয়াটা এখানে হরহামেশা দেখি।

পাবলিক পারপাসে তৈরি করেছি। যে কেউ তৈরি করে ব্যবহার করতে পারবেন। খরচটাও কম। দেশীয় উপাদানে তৈরি। দেশের শিকড়ের বিশেষ কিছু দক্ষ লোকের কাছে গেলেই পেয়ে যাবেন। কামার, কাঠমিস্ত্রি ও হার্ডওয়ারের বিকিকিনি।

এ কারণে আমি প্রয়োজনে সব মানুষের সাথে মেলামেশা করি; প্রয়োজনে হরহামেশা সবার সঙ্গে গল্পে মেতে উঠি; প্রয়োজনে কোন ভেদাভেদ নেই মোর মনে। মানুষ প্রয়োজনে সামাজিক, অপ্রয়োজনে হয়ে ওঠে অসামাজিক। কঠোর লকডাউন বা শার্টডাউন উঠে গেলে পরবর্তীতে এটার ভিডিও রিভিও দিতে পারি।

{পারলে শেয়ার করে দিবেন; যাতে অন্য কেউ প্রয়োজনে জিনিসটা বানিয়ে ব্যবহার করতে পারে। গরীব মানুষ দেশীয় জিনিসে তৈরি যন্ত্র ব্যবহার করে একটু হলেও প্রয়োজন মেটাতে পারে। অর্থনৈতিক জীবনে একটু হলেও সমৃদ্ধি লাভ করতে পারে।}

ধৈর্য্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
©