সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বুদ্ধি অচল তো আপনি অচল


বুদ্ধি জিনিসটা সচল। অচল হয় তখনই, যখনই আপনি পড়া বন্ধ করে দেন। পড়ে নিজেকে যত আপডেটেড রাখবেন, বুদ্ধি ততই গতিশীল হবে। পত্রিকা পড়ুন, বই পড়ুন, ম্যাগাজিন পড়ুন, দক্ষতা উন্নয়নমূলক ভিডিও দেখুন। অযথা ফিড স্ক্রোলিং বাদ দিয়ে এগুলো করুন। কাজে দেবে। অন্যে কি করলো, তা নিয়ে ফালতু সমালোচনা না করে, সময়গুলোকে নিজের কাজে ব্যয় করুন। দিনশেষে আপনি আপনার জবাবদিহি করুন। নিজের জন্য ভাবুন, নিজের জন্যই ভাবা প্র্যাকটিস করুন। আপনি আচরি কর্ম অপরে শিখান। সর্বোপরি, আপনার হিসাব আপনাকেই করতে হবে, সেটা আপনাকেই দাখিল করতে হবে।