সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দুই বন্ধুর আলাপ


একদিন বাজারে বসে আছি। হঠাৎ দুই বন্ধুর মাঝে কথোপকথন শুরু হয়ে গেল। সাক্ষী গোপালের মত দেখলাম ও শ্রবণ করলাম। নিম্নে আপনাদের সাথে সেটা শেয়ার দিলাম।
প্রথম বন্ধুঃ কি রে বন্ধু, একেবারে শুকিয়ে যাচ্ছিস যে! মাছ-মাংস একটু খা!
দ্বিতীয় বন্ধুঃ টাকা দে!
প্রথম বন্ধুঃ ক্যা, খাবি তুই! আর টাকা আমি দেবো ক্যা?
দ্বিতীয় বন্ধুঃ খাবো আমি স্বাস্থ্য ভালো থাকবে আমার! আর তুই চিন্তায় মরিস ক্যা?
প্রথম বন্ধুঃ তোর ভালো চায় তাই বললাম!
দ্বিতীয় বন্ধুঃ টাকা থাকলে তো খেতাম! আর কারো ভালো চাইতে গেলে তার অবস্থান বিবেচনা করে সহযোগিতা করতে হয়। তা না হলে সেটা মজা লওয়া হয়ে যায়! বন্ধু! মজা লও নাকি হ্যাঁ!