সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

উদ্যোক্তা জীবনের শুরুর সমস্যা


উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় ঝুঁকির যায়গাটি হচ্ছে, শুরুতে নিজেকে মানসিকভাবে সুস্থির রাখতে পারা। কারণ, একজন উদোক্তা যখন তার কল্পিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে শুরু করেন, তখন নিজের সাময়িক ব্যর্থতাগুলোর সাথে পারিপার্শ্বিক সামাজিক পরিবেশও বিরূপ প্রতিক্রিয়া দেখানো শুরু করে দেয়। ঐ সময়টাতে সবাই, সবকিছু দূরে চলে যেতে শুরু করে, চলে যায়। তবে, যাওয়ার আগে একটু করে উদ্যোক্তার মানসিক অবস্থানে ক্ষত সৃষ্টি করে যায়। এটি একটি অঞ্চলের সার্বিক অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর প্রভাবক হিসেবে কাজ করে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, এ থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে, মানুষকে বেশি বেশি করে পড়তে উদ্বুদ্ধ করা। সেটা যেকোন মাধ্যম বা উপায়ে হতে পারে। এককথায়, আল্লাহ্ বলেছেন পড়তে, তাই পড়তে হবে।
ব্যক্তির জানাশোনার পরিধি যত বাড়বে, ততই সমস্যা সমাধান সহজ হবে।
এছাড়া, একজন উদ্যোক্তাকে গণমানুষের সঙ্গে সাবলীল মেলামেশায় অভ্যস্ত হতে হবে। নিজস্বতা ধরে রেখে এটা করতে হবে। আপনাকে কফির মত হতে হবে। নিজের সু-রং দিয়ে পুরো পরিবেশটাকে রাঙিয়ে দিতে হবে। যখন এটা পারবেন; বুঝবেন, উদ্যোক্তা হিসেবে সার্থকতার দ্বারপ্রান্তে দাড়িয়ে রয়েছেন।