গত তিনদিন (১০/২/২০২১ থেকে) যাবৎ সদর হাসপাতালে রাত্রিযাপন করেছি। জীবনের মর্মোপলব্ধি বেড়ে গেছে বহুগুণ। বেঁচে থাকার আকুতি নিয়ে সবাই অসহায়ের মত অন্যের উপর ভর করে চলছে। চাহিদার মাত্রা বলে সেখানে কিছুই নেই। শুধু রয়েছে বেঁচে থাকার আকুতি।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তবুও মানুষ বাঁচতে চায়, বাঁচাতে চায়। এ এক ভিন্ন জগৎ। স্বেচ্ছায় প্রবেশ এ জগতে নেই।
সেবক আর সেবাগ্রহিতার এক অনন্য সম্মিলন। নেই রাগ, নেই ক্ষোভ। শুধু বাঁচতে চায়, বাঁচাতে চায়।
আপনি যে অবস্থানে আছেন, সে অবস্থান থেকেই সৃষ্টিকর্তাকে স্বরণ করুন। আপনার চেয়েও বহু মানুষ খারাপ অবস্থানে রয়েছেন। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন; আপনার সুস্থতার জন্য।