এসব বিষয় নিয়ে কথা বলা মানে, আস্তাবলে ঘা মেরে পাগলা ঘোড়ার নাচন দেখা! তারপরও, কিছু কথা না বলে থাকতে পারলাম না! যাহোক, তালেবান যখন বোমা মেরে নিরীহ মুসলিমদের হত্যা করছিল, তখন সবাই সমসুরে বলে উঠলো, ওরা তো মুসলমানের প্রতিনিধিত্ব করে না! আবার যখন আমেরিকা তালেবানের মেরে শুটকি করে, আলোচনার টেবিলে বসালো তখন একশ্রেণীর কাঠমোল্লা সমসুরে বলে উঠলো, জয়তু তালেবান; তালেবান জিতে গেছে বলে রব তুললো; সেটাও এই বাংলাদেশে বসে! ছাগলের মাথায় ঘিলু কম, তাই বলে এত কম তা জানতাম না! ব্যাঁ ব্যাঁ করে ঠিকাছে, তাই বলে এত বিশ্রি ও কর্কশ আওয়াজে করে তা জানতাম না!
সাকিব আল হাসান গোটা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন! এটা মনে হয় অনেকেই ভুলে যাচ্ছেন! চৌধুরী জাফরুল্লাহ শারাফাত সাহেব একদিন বলছিলেন, একবার ফুটবলের ধারাভাষ্য দেয়ার জন্য ওশেনিয়ার কোন একটি দেশে তিনি গিয়েছিলেন। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কোন দেশ থেকে এসেছেন? তখন তিনি বলেছিলেন, "বাংলাদেশ"! তখন প্রশ্নকর্তা বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ওহ্ ক্রিকেটার সাকিব আল হাসানের দেশ!
তাছাড়া, সাকিব আল হাসানের মত একজন সেলিব্রেটি লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন! এমনকি তিনি বলেছেন, ভুল হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরও, ছাগলের তিন নাম্বার বাচ্চার/ নির্বোধের মত ব্যাঁ ব্যাঁ করে যাবে কিছু ঘিলুহীন লোক!
কানার হাট-বাজারে বোধের বেচাকেনা কমই হয়! তাই, যুক্তিহীন, মনুষ্যত্বহীন ধর্ম পালন বেড়ে যাওয়াটাই বাস্তবতা! আসুন, সবাই ধর্মের ভার্চুয়ালিটি ছেড়ে, ব্যক্তিগত জীবনে ধর্মের প্রয়োগ বাড়াই! আল্লাহ্ সকলকে সঠিক হেদায়েত দান করুন! আমিন!