সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

করোনা পরবর্তী উৎপাদন ব্যবস্থায় সংকট অনিবার্য


করোনার কারণে বাজার অর্থনীতিতে পরবর্তী উৎপাদন ব্যবস্থায় উৎপাদন কমার প্রবল সম্ভাবনা রয়েছে! কারণ, এই করোনা মহামারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে নারী ও সংখ্যালঘুদের। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে নারীদের বিশাল একটা অবদান অক্ষত ছিল; যেটা ধীরে ধীরে মলিন হতে শুরু করেছে। কারণ, সংসার ও বাচ্চাদের দেখভালের দায়িত্বটা দেশের প্রেক্ষাপটে নারীরা একহাতে সামলান!

তদুপোরি, তারা গৃহস্থালীর কাজ সামলে উৎপাদন ব্যবস্থায় বিশাল অবদান রাখেন। স্বীকৃতি মেলা ভার। সেটা গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি কাজ থেকে শুরু বর্তমান দেশের অর্থনীতির মেরুদণ্ড গার্মেস্টস শিল্পের পুরোটাই তো নারী শ্রমিকদের দ্বারা পরিচালিত। এ নারীদের অনেকেই চাকরি থেকে অব্যহতি পেয়ে গ্রামে চলে গেছেন। বরঞ্চ, অনেকে সাংসারিক কাজ কর্মে মনোযোগ দিতে গেয়ে চাকরি থেকে স্বেচ্ছাবসার নিয়েছেন।