সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

একজন চাচার সাক্ষাৎকার


গত কয়েক মাস ধরে করোনা মহামারী চলছে। সময়টাতে গ্রামে থাকতে হলো। যার কারণে সাধারণ মানুষের সাথে কথা বলার ও পর্যবেক্ষণের একটা মোক্ষম সুযোগ হয়। হাতছাড়া করিনি মোটেও। বিভিন্ন বিষয়ে তাদের মত-পথ জানার চেষ্টা করেছিলাম। সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করবো। ইনশাল্লাহ্।
এদেশের রাজনীতিতে ধর্ম খুব বেশি গুরুত্ব না পেলেও ধর্মানুভূতির একটা বিরাট গুরুত্ব রয়েছে। ধর্মীয় অনুভূতির প্রতি সহানুভূতি দেখিয়ে এখানে নির্বিঘ্নে সাধারণ রাজনীতি করা যায়। এটাই এখানকার সংস্কৃতি। দু'একজন লাফালাফি করলেও, হালে পানি পায় না। দেশের সাময়িক ক্ষতি সাধন করে; এই আর কি।
একবার এক চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা ধর্ম বলতে কি বুঝেন? চাচা বলেছিলেন, আমি মুসলমান। এটাই আমার ধর্ম। জিজ্ঞেস করলাম যে ইসলাম বলতে কি বুঝেন? বললেন, দেখো বাবা, আমি মরে গেলে আমার হিসাব আমাকেই দিতে হবে। আমি ভালো কাজ না করলে আমি পরকালে মুক্তি পাবো না। আমার সন্তানও আমাকে মুক্ত করতে পারবে না। এমনকি আমার পিতামাতা যারা ছিলেন তারাও না। সুতরাং, ধর্ম নিয়ে রাজ্যের খবর জানার দরকার আছে। নিজের কাজগুলো নিজের যায়গা থেকে যতটুকু পারি ততটুকুই ধর্মসম্মত উপায়ে কাউকে আঘাত না করে পালন করার চেষ্টা করি।
চাচা কয়েকটা উপদেশও দিয়েছিলেন। এক. সৎ উপার্জন। দুই. সুষ্ঠু লেনদেন। তিন. নামাজ-রোজা। এগুলো যে করে সেই তো প্রকৃত মুসলমান; সেই তো প্রকৃত মানুষ। ভালো মানুষ সাজা মানুষগুলো নিয়ে চাচা যেটা বলেছিলেন সেটা একটু সাজিয়ে কাপ্লেট তৈরি করেছি।
ধার্মিক মানুষগুলো অসাধারন, অকুটিল।
ধার্মিক সাজা মানুষগুলো সেলুকাস, জটিল।
রাজনীতি ও উন্নয়ন বলতে চাচা বোঝেন, দু'বেলা সব মানুষের পেট ভরে খাবার, রাস্তাঘাটে নির্বিঘ্ন চলাচল করতে পারা। এককথায়, খেয়ে-পরে নির্বিঘ্নে চলাচল ও জীবনযাপন করতে পারা।