সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বাস্তবতার রূপটা রূঢ়ই হয়


আমি সম্মানজনক চাকরি করি! অনেক টাকা-পয়সা আছে! আশে-পাশের নানান শ্রেণি পেশার মানুষ আছে! শুধু যারা আপন বলে পরিচয় দেয়, এদেরকে কখনোই আপন ভাবতে পারি না! সবাইকেই সাধারণ মনে হয়! বিশেষ কেউ নেই! একাকিত্বই যেন চিরন্তন সত্য!

বিপদে যারা পাশে থাকে না; তারা আপন হয় কিভাবে! সবচেয়ে খারাপ লাগে, যখন ক্রাইসিসের সময় অনেকে অসৎ সুযোগ গ্রহণ করে তখন! আরো খারাপ লাগে, যখন দেখি সারা জীবন যাদের বন্ধু ভেবে এসেছি, তারা যখন ব্যঙ্গ-বিদ্রুপ করে! মনটা আমার হাতির মত, পড়ে গেছিলাম গর্তে! এ গর্ত হাতির জন্য কঠিন হলেও, আমি মানুষের জন্য কঠিন না!

কখনো কখনো সময়টা খারাপ যায়, মানুষ কখনো ফেলনা হয় না! অর্থনৈতিক জীবনের শুরুতে সব মানুষেরই ক্রাইসিস থাকে! ভয় পাওয়ার কিছু নেই! শুধু মাথা ঠাণ্ডা রেখে, সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করে কাজ করে যেতে হয়!

মানুষ হিসেবে, তার শ্রেষ্ঠ সম্পদ বোধের পারদ। যার বোধের পারদ যত উচ্চ, সে তত উন্নত চিন্তা ও মননের অধিকারী হয়। অসভ্যতা দেখে কখনো সে ভয় পায় না। সুচিন্তিত উপায়ে কোন না কোন পথ খুঁজে বের করে।

নিজেকে ভালো রাখার জন্য কখনো আয়ত্বের বহির্ভূত পরিকল্পনা গ্রহন করতে নেই এবং সে অনুযায়ী কাজ করলে সময় অপচয় ছাড়া কিছুই হয় না।

আসুন, বুঝতে শিখি; পরিমাণ মত।
বেশি বোঝা পাপ; কম বোঝা খারাপ।
পরিমাণ মত বোধে জমে কর্ম ও আলাপ।