সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বিধুরতা


হারিয়ে ফেলার বেদনা যে কত কষ্টের, তা হয়তোবা অনেকে বোঝেন না।

আবার, হয়তোবা কেউ কেউ একটু-আধটু বুঝলেও, গুরত্ব দেন না।

আবার, অনেকে হারিয়ে ফেলার বেদনায় স্বাভাবিকতার চেয়ে বেশি মুষড়ে পড়েন।

আমি বারবার হারিয়ে ফেলেছি, বহুরূপে বহুকিছু। ভালোবাসতে চেয়ে হারিয়েছি। ভালোবেসে হারিয়েছি। ভালোবাসা হারিয়েছি।

মানুষ থেকে বস্তু, উপলব্ধি, বাদ যায়নি কিছুই। রক্ত হারিয়েছি, ভক্ত হারিয়েছি, হারিয়েছি বন্ধু। শক্ত করে ধরেও, রাখতে পারিনি ধরে। হারানোটাই যেন নিয়ম।

কষ্ট পেতে পেতে পাষাণ্ড হৃদয়ে হাহাকারের প্রতিধ্বনির অনুরণন বাজ-খাঁইনাদের মত বিঁধে।

হারিয়ে ফেলেছি তোমার আলতো স্পর্শের কোমল অনুভব। এই তো সেদিনের কথা; যখন মায়াময় দুনিয়ার আহ্বানে ছুটে যেতাম তোমার কাছে বারবার।

তোমার চলে যাওয়া মনের পারদে উচ্চ-তাপমাত্রায় শক দেয়। কষ্টদায়ক!