সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আহারে জীবন


দিন নাই, রাত নাই;
রিলিজন, বিভাজন।
এর দোষ, ওর দোষ;
দোষে দোষ, প্রদোষ।
তার দোষেই সংঘাত;
দোষে দোষে বিঘাত।
নেই তাদের ব্যক্তিত্ব;
হারিয়েছে স্ব-অস্তিত্ব।
চক্ষুলজ্জাহীন লোভ;
কর্মহীন, বাড়ে ক্ষোভ।
অকাজে হয় অপমান;
মানসিকতা ম্রিয়মাণ।
কারোটা বাম্পার হিট;
বিষয়বস্তু তা শক্ত ইট।
কারোটা পুরোই ফ্লপ;
বিষয়বস্তু সু-সংলাপ।
ইগোতে ভুল বোঝাই!
বোধহীনকে সমঝাই।
সমস্যা তার অপক্বত্ব।
পরে বরে অসহায়ত্ব।
কত কিছুরই মিশেল;
পর বুকে বিঁধে শেল।
সময়ের যত চাহিদা।
বাঁধায় সব অসুবিধা।
সমস্যা সব ভিন্ন ভিন্ন।
সমাধানে হও অনন্য।
হাজারে কেউ প্রচ্ছন্ন।
কেউবা একেই বিষন্ন।
কারো জন্ম বারবার।
কেউ জন্মে একবার।
জীবন পূর্ণাঙ্গ বিচিত্র।
নকলনবিশ প্রতিচিত্র।
মাটিতল হীম-শীতল।
চলে যাব সবে বিতল।
ভুলে যাই মৃতের কথা।
আস্ফালন যাবে বৃথা।
অপেক্ষা অপেক্ষমাণ।
জীবন হচ্ছে ক্ষীয়মাণ।
লোভ কেন ত যায় না!
সুশিক্ষিত কেন হই না!
ভিন্নতা মানতে পারিনা!
মৃত্যু কতই না কঠিন।
আবার তা কত অচিন।
মৃত্যুই একমাত্র একিন।
রুখতে পারে না গুনিন।