সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হে পথিক; একটু ভাবুন


পথিকের প্রয়োজনে পথ সৃষ্টি হয়! কাজেই, আপনি আপনার প্রয়োজনের বিষয়ে স্পষ্টতা অর্জন করুন! পথ খুলে যাবে!
আপনার চারপাশটা কখনো কখনো আপনার প্রতি বক্র হয়ে আচরণ শুরু করবে। কখনো ইষৎ পিচ্ছিল হয়ে ফেলে দিবে। কখনো বৈরি আচরণ শুরু করবে। আপনাকে শুধু ইস্পাত সদৃশ দণ্ডায়মান থাকতে হবে।
পরিস্থিতি যতই কঠিন হোক, মানুষ তা মোকাবেলা করে বেঁচে থাকার সক্ষমতা অর্জন করেছে বলে, দুনিয়ায় মানুষ তার রাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।
এর আগে যত ভাইরাস-ব্যাকটেরিয়ার সংক্রমন ঘটেছে, সেগুলোর প্রতিষেধক আবিষ্কার করতে অনেক সময় লেগেছিল। তবে, ঐ সময় বিশ্বব্যাপী এত দ্রুত সংক্রমণ ঘটেনি। এখন যতদ্রুত সংক্রমণ ঘটেছে, ততদ্রুতই প্রতিষেধকও আবিষ্কার করা সম্ভব হয়েছে। দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে যেমন প্রযুক্তির অবদান রয়েছে, তেমনি দ্রুত প্রতিষেধক আবিষ্কারের পেছনেও প্রযুক্তির অবদান রয়েছে প্রচুর।
হতাশ হওয়ার কিছু নেই। প্রয়োজনে প্রযুক্তির সহায়তা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন, কোন না কোন পথ খুলে গেছে।