প্রথম যখন স্টিল ক্যামেরা এসেছিল তখন যারা বলেছিল ছবি তোলা যাবে না; এটা ধর্ম সম্মত নয়। এরপর যখন অফিসিয়ালি ছবি এটাচড করা বাধ্যতামূলক করা হলো তারাই কিভাবে কিভাবে যেন এটার একটা ধর্মীয় বৈধতা দিয়ে দিলো।
তারপর যখন টেলিভিশন আসলো, তখন এরাই আবার বিধি-নিষেধ আরোপ করলো যে টেলিভিশন দেখা ধর্মীয় কারণে বৈধ নয়। রঙিন টিভি ও ডিশ আসার পরে মোটামুটি ঘরে ঘরে টিভি চলে গেলো। সেটারও একটা ধর্মীয় ব্যাখ্যা দিয়ে ইসলামিকীকরণ করা হলো।
মোবাইল আসার পর কত কাহিনী! হারাম হারাম বলে রব তুললো। তাদেরই হাতে হাতে একটা নয়; কারো কারো ব্যক্তিগত ২/৩ টা পর্যন্ত স্মার্টফোন আছে।
ভাস্কর্যের অবস্থাও তেমনি। হয়তোবা এরও কোনো একটা ইসলামিকীকরণ হলেও হতে পারে।
প্রয়োজনের স্বীকৃতি দিতে গিয়ে নীতির মাথা খাওয়া অবস্থা। নীতিগুলো কেমনে কেমনে উল্টে সোজা হয়ে যায়; দেখলে বিস্মিত না হয়ে পারি না। মনে হয় দুনিয়ায় এসেছি শুধু বিস্মিত হতে।