চাক্ষুস সমস্যাগুলোর সমাধান আপনি নিজেই করতে পারবেন। কিন্তু, অদৃশ্য কিছু সমস্যা থাকবে, যার কোন সমাধান আপনি করতে পারবেন না; তা শুধু আপনাকে ভোগাবে। কারণ, এগুলো আপনার দ্বারা সৃষ্ট আপনার সমস্যা না। এগুলো অন্যের দ্বারা সৃষ্ট আপনার সমস্যা। তবে, এগুলোর সমাধান তখনই সম্ভব, যখন আপনার জন্য সমস্যা সৃষ্টিকারী একজন নিপাট সভ্য, ভদ্র ও শিষ্টাচার বোধ সম্পন্ন হবেন তখনই। না হলে এড়িয়ে চলাটাই শ্রেয় বলে বোধ করি।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।