সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পিতা


পিতা আর সুযোগ্য-পিতার মধ্যে পার্থক্য কোথায়?
সন্তানের জন্য একজন পিতা তার সর্বস্ব নিঃস্ব করে ফেলতেও কসুর করেন না! আরেকজন সর্বস্ব তৈরি করার জন্য সন্তান হারাতেও কসুর করেন না!

কোন পিতাকে ছোট করে দেখা  কোন কারণ নেই; সুযোগ নেই; সব পিতাই মহান। কিন্তু, কতিপয় পিতা দায়িত্ব-কর্তব্যের ব্যাপারে যখন অবহেলায় নিমর্জিত হন তখন দুঃখ লাগে। অবশ্য আমার এধরণের সমস্যার সম্মুখীন হতে হয়নি। তবে, দেখেছি। অনেকের ক্ষেত্রে এমনটাই ঘটেছে।

কতিপয় পিতাকে দেখেছি নিজের ভুল সিদ্ধান্ত সন্তানের উপর চাপিয়ে দিচ্ছেন। যদিও ঐ ব্যাপারটাতে সন্তানের সিদ্ধান্ত সঠিক ছিল। বোঝার চেষ্টা না করে, তিনি চাপিয়ে দিয়েছেন। এমনটাই দেখেছি। তাতে করে ঐ সন্তানের বড় ধরণের ক্ষতি হতেও দেখেছি। তাদের অসহায়ত্ব আমাকে কাঁদিয়েছে। যদিও সিদ্ধান্তটা তিনিই নেন। তবুও, আগে থেকেই আমার পিতা আমাদের নিউক্লিয়ার ফ্যামিলির সবার মতামত জানার চেষ্টা করেন।

কথা ছিল বন্ধু না হয়েও বন্ধুত্বপূর্ণ হওয়ার। যাতে পিতাই সন্তানের সকল সমস্যার সমাধানকারী হতে পারেন। বাইরের কেউই পিতার মত সন্তানের সমস্যা উপলব্ধি করবেন, এমনটা ভাবা নিঃসন্দেহে ভুল।

আমরাও একদিন পিতা হবো। আশাকরি, সৃষ্টিকর্তা পিতৃত্বের যথাযথ স্বাদ উপভোগের সুযোগ দিবেন। হে মহান সৃষ্টিকর্তা আমরা যেন দায়িত্ব-কর্তব্যের ব্যাপারে আরো বেশি সচেতন-সজাগ হতে পারি সে সামৰ্থ্য দিও। ভুল তো ভুলই! আমার জানামতে, মানুষ শয়তানি বুঝে করলেও; ভুল করে না জেনে, না বুঝে। 

হে মহান প্রতিপালক, আমাদের সকলের পিতামাতার সকল ভুল-ত্রুটিকে তুমি ক্ষমা করে দিও; আমাদেরও। তাদের জীবনকে সুন্দর করে দাও; আমাদের জীবনকেও! আর যাদের পিতামাতা গত হয়েছেন, তাদের নসিবে স্বর্গ দান করুন। আমরা যেন আমাদের পিতামাতার প্রতি যথাযথ দায়িত্ব-কর্তব্য পালনে সজাগ-সচেতন থাকি।
আমিন!