নিশীথ রাতের নিস্তব্ধতায়,
তোমায় ডাকি!
নীরবচারী মৌন-চিৎকার!
আত্মচৈতন্য,
ফিরেছে মোর মনোরথে!
নিস্পৃহতায়
কেটেছে কলের মহাযাত্রা!
থেমে গেছে,
মহাযাত্রার কলরবে সব!
জেগেছে মৌনতা,
অভিনিবেশের সরোবর!
নির্বাক রবে
কর্মই হোক ধর্ম, বর্মক্লান্ত!
রসের ভাড়ে
খোঁজে সবাই শান্তি-সুখ!
ভাড় ভরে
জীবনচরিত হয় ত রচিত!
জীবনকৃত
হোক মানের ভালোবাসার!
খালি হাড়ি,
দুমড়েমুচড়ে হয় নিঃশেষ!
পরিত্যক্তা
পরিণতির খেলায় ভাসে!
উচ্ছিষ্টভোজী
জীবনের ইনাম অবসাদ!
জীবন গড়ি,
আপন হস্তে, আল্লারাস্তে।
নির্বিশেষে!