পথের অন্তরালে আজ পথভ্রষ্ট তারা।
সুপথে আহ্বান করে যারা।
নীতি-বৈকল্যে সে দিকভ্রষ্ট দিকহারা।
সাধারণে আজ দিশেহারা।
প্রার্থনা মোর, সরল দিশা দাও খোদা।
না হোক আস্থার অমর্যাদা।
মহা-প্রলয়ের কর্তা তুমি, নিষ্ঠা সর্বদা।
করো না হে তব শানে জুদা।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।