ধর্ষক ধর্ষণ বিরোধী আন্দোলন করে!
এখন বকধার্মিক ধর্মের স্লোগান ধরে!
নীতিহীন লোক নীতির বুলি আওড়ায়!
নির্বোধ লোকে বলে সব শিক্ষার দায়!
সরকারের সব দোষ, বলে অজ্ঞতায়!
মূর্খ বলে পড়ালেখা করে কি হবে ভাই!
এ দেশে কর্মহীন থাকবে, চাকরিই নাই!
আপনি কে বা কি, তাতে কি আসে যায়!
সবার আগে আমার কাছে বিবেচ্য ইস্যু,
আপনি কতটুকু মানুষ বা কতটুকু পশু!
নারীর প্রতি চলছে সহিংসতা যুগান্তরে!
গড়েছে গর্হিত প্রথা মানুষ যুগের অন্তরে!
বলে কি লাভ! সবই যাবে যে অবান্তরে!
সর্বদা জেনেছি, শিক্ষা জাতির মেরুদণ্ড!
দেখি মূর্খের সাথে বাধছে জ্ঞানের দ্বন্দ্ব।
অসভ্যতা বন্যার মত, রোখা মুশকিল!
সময়ে বমির মত, গলে করে কিলবিল!
পার্শ্বপ্রতিক্রিয়ার চাপে, বাড়ে তা ধাপে!
অনেকে যোগ দেয় তাতে কেঁপে-কূপে!
গা ঘিনঘিন করে, তাতেই মরে অরূপে!
রোখা অসম্ভব, রুখতে প্রস্তুতি দরকার!
অসভ্যতায় একটু-আধটু সুচিকিৎসার!
যেমনটা বন্যা মোকাবেলায় করে থাকি।
বাঁধ নির্মাণ করি; হিসাবে মেয়াদী প্রস্তুতি!