শিষ্টাচার মেনে চলুন; সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনি নিজের ছবি পোস্ট করতে পারেন, নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন, নিজের টাইমলাইনে। কিন্তু, শেয়ারের নামে নিউজফিডে বিরক্তি উৎপাদন করবেন না দয়া করে। আপনি শেয়ার দিয়ে সাময়িক সুখ অনুভব করলেও, নিউজফিড স্ক্রোল করার সময় এটা অন্যদের জন্য যে কতটা বিরক্তিকর তা বলে বোঝানো মুশকিল। আপনার শুভবুদ্ধি ও বোধোদয়ের উদয় হোক।
আপনার বংশগত অসভ্যতা নিজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখুন। ভার্চুয়াল জগতে দয়া করে তা প্রকাশ করবেন না। কেননা, তা জাতিগত ভাবে অন্যদের হেয় করে। আপনার যততত্র ভাবনাহীন অসভ্য মন্তব্য অন্যদের জন্য বিব্রতকর।
মার্ক জাকার্বার্গ ফেসবুক আবিষ্কার করে ডলার আয় করে যুক্তরাষ্ট্র সরকারকে কর দেয়। তা যুক্তরাষ্ট্রের জণগনের কল্যাণে ব্যয় হয়। আর আমরা সেই ফেসবুক ব্যবহার করে, নিজের দায়িত্ব-কর্তব্য ফেলে, নিজের দেশের সরকার ও সুযোগ পেলে যুক্তরাষ্ট্রকে গালি দিই। অনেকটা এরকম অন্যের জুতা তুলে নিজেই নিজের মুখে মারার মত! অন্যের জুতার ধুলো পরিষ্কার হয়ে যায়, নিজের মুখে চুনকাম পড়ে।
ভেবে দেখুন তো, সিস্টেমকে গালি দিতে দিতে, নিজেই সিস্টেম না মানা একজন বেয়াদবে পরিণত হচ্ছেন না তো? ভাবুন, ভাবুন এবং আবারো ভাবুন!