সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ব্যক্তি ও ব্যক্তিত্ব


প্রতিটা মানুষই আলাদা আলাদা সত্তা। আমার যেমন আবেগ থাকবে, অনুভূতি থাকবে, কষ্ট থাকবে, রাগ করার ক্ষমতা থাকবে, ভালোবাসা থাকবে, তেমনি অন্যদেরও একই তা থাকবে। শুধু নিজেরটা ভেবে অন্যকে দোষারোপ করলে তাতে পাপ বাড়ে; পাপকে পাপ বলার ক্ষমতা অর্জন তিরোহিত হয়। একপাক্ষিক ভাবনা মানুষকে একাকিত্বে ভোগায়। যার কর্মের দায় তাকে বহন করতে হবে। সুতরাং, নিজের কর্মের ফল হিসেবে একাকিত্বে ভুগে, তার দায় অন্যের ঘাড়ে চাপালে অন্যায় হবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বেশি বুঝলে, তা হবে বাটপারি! কম বোঝার ভান করলে, তা হবে চিটারি!