এ পর্যন্ত অবসরের শখ বলতে তিনটি জিনিস আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। খুঁটিয়ে খুঁটিয়ে পত্রিকা পড়া, লেখালেখি করা এবং মানুষের সঙ্গে মেশা ও কথা বলা। এ তিনটি কাজ জেনে-বুঝে বা কখনো কখনো অজান্তেও করি। অনেককে প্রশ্ন করি, ভাই আপনার শখ কি? অনেক কিছুই বলে। কিন্তু, দিনশেষে দেখি, আসলে তার কোনটাই সে অবসর পেলে করে না। দিনভর ফেসবুক চালানো, চ্যাট করা এগুলোই তার অবসরের কাজ হয়ে ওঠে। ফেসবুক বা সামাজিক যোগাযোগের মাধ্যম কখনোই পুরো জীবন নয়। এটা জীবনের ক্ষুদ্র একটি অংশ। সারাদিন এখানে সময় ব্যয় করলে, জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছতে সময় লাগবে না। এখনই সময় এসেছে আমাদের বুঝতে শিখতে হবে যে, ফেসবুক বা সামাজিক যোগাযোগের মাধ্যম এমনকি ইন্টারনেট আমাদের কতটুকু প্রয়োজন বা ব্যবহারযোগ্য। ঠিক ততটুকুই আমাদের ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত যে কোন জিনিস অপব্যবহারের মাত্রা বাড়িয়ে দেয়। আর যে কোন জিনিসের অপব্যবহার সবার জন্যই ক্ষতিকর।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।