হে বাংলার মাটি, ভালোবাসি ভালোবাসি!
অনেক বেশি ভালোবাসি!
তোমার উর্বর মাটি, আমার বাঁচার শ সম্বল!
শেষ ও একমাত্র দম্বল!
সব নিঃশেষ হলেও তুমি মোর লোটাকম্বল!
এ মাটির আমি কৃষীবল!
খেয়ে-পরে বেঁচে গুণগাই, তব পানীয় জল!
কষ্ট পাই, দেখে খেদ!
খেয়ে তোমার মাটির দান, করে অঞ্চলভেদ!
ধীক্কার শত ধীক্কার হে!
বাংলার মাটির খাঁটি পণ্য, খেয়ে হও ধন্য!
গাও তারই গুণগান!
রাখবেন খোদা মান, করবেন সুজীবন দান।