সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

উদ্যোক্তার সংজ্ঞা


যে ব্যক্তি কোন ব্যবসা বা ব্যবসায়িক উদ্যোগ আরম্ভ বা সংগঠিত করেন, তাহার তত্ত্বাবধান ও পরিচালনা করেন ও তাহার যাবতীয় আর্থিক ঝুঁকি বা অনিশ্চয়তা বা লাভক্ষতির দায় বহন করেন তাকে উদ্যোক্তা বলা হয়।

একজন উদ্যোক্তার মূলত কিছু ইনোভেটিভ আইডিয়া থাকে। সেটাকে পুঁজি করে তিনি তার উদ্যোগগুলোকে এগিয়ে নেয়ার প্রয়াস পান। উত্তরণযোগ্য সমস্যাকে উন্নত চিন্তা-ভাবনা দিয়ে সমাধানের জন্য একজন উদ্যোক্তা নিজের ও দেশের কল্যাণে তার মূল্যবান সময় ও পরিশ্রম ব্যয় করেন।

বিকল্পের দুনিয়ায় উদ্যোক্তা নিজেকে আলাদা ভাবে উপস্থাপনের লক্ষ্যে নিজেকে সর্বদা হালনাগাদ রাখেন। এটাই একজন সার্থক উদ্যোক্তার বড় গুণ।

সেবা খাত বা উৎপাদন খাত, যেটাই হোক, একজন উদ্যোক্তা সর্বদা সৃজনশীলতার পরিচয় দেন। প্রতিটা ক্ষেত্রে নিজের মেধা ও শ্রমের সংমিশ্রণে সেবা বা উৎপাদনের মান উত্তরোত্তর বৃদ্ধি করেন।

© শেখ আব্দুর রহিম