জীবনের দোলাচল,
মানুষকে করে খল,
গড়ে তোলে স্ববল,
ভেঙে যায় শতদল,
পুনঃপুন মনোবল,
বিস্তারে মন জাল,
ঘটে তাল বেতাল,
হয় কেউ মাতাল,
বস্তু-জগৎ উত্তাল,
এ জীবন ঘাটাল,
ভুবন মস্ত খাটাল,
খায়-দায় দাঁতাল,
বস্তু প্যাঁচে জটাল,
বিপাকে বেসামাল,
সুচিন্তার আঁকাল,
শাকে মাছ আড়াল,
কে রাখে সে খোঁজ,
পাগলা তুই বোঝ।