সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ব্যয় ব্যবস্থাপনা শিখুন আগে


কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।

সবেমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। হলে উঠেছি ২/৩ মাস হয়েছে। এর কিছুদিন পর আমার রুমে মোস্তাফিজুর রহমান নামে একজন বড় ভাই এসেছিলেন। উনি বোটানির স্টুডেন্ট ছিলেন। এমফিলে ভর্তি হওয়ার জন্যই মূলত এসেছিলেন। ভাই, অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন আমাকে। সব কথাই গুরুত্ববহ ছিল। তন্মধ্যে একটা কথা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কথাটা হচ্ছে, ভাই বলেছিলেন, 'প্রত্যেকেরই জীবনে সাধ আর সাধ্যের সমন্বয় করে ব্যয় ব্যবস্থাপনা শেখাটা একান্তই জরুরি। তানাহলে জীবনে সুখ ও শান্তি পাওয়া অসম্ভব হবে।'

চলতে চলতে বহু লোকের সঙ্গে দেখা হওয়াটা স্বাভাবিক। দেখি, অধিকাংশ মানুষই কিছু কিছু সময় ব্যয় সংকোচন করতে করতে হতবিহ্বল হয়ে পড়ে। আরে ভাই, ব্যয় সংকোচনের কোন দরকারই তো পড়ে না। ব্যয় ব্যবস্থাপনা না জানলে, আয় বাড়িয়ে বা ব্যয় সংকোচন করেও কোন লাভ হয় না।

আমার বাবা সব সময়ই বলেন, 'আয় করার আগে ব্যয় করা শিখতে হয়। তানাহলে কষ্টার্জিত অর্থ চিল-শকুনে খেয়ে ফেলে। দিনশেষে নিজে হয়ে যেতে হয় কুয়োর ব্যাঙ।'

তাই বলে কেউ ভাববেন না যে, আমি কৃপণ বা অসামাজিক হয়ে যেতে বলছি। শুধু কিভাবে ব্যয় করলে আপনার আয়-ব্যয়ের সমন্বয় করে সুন্দর জীবনযাপন করতে পারবেন, সেটা অনুশীলনের কথা বলছি।