সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আপনার যায়গায় আপনি শ্রেষ্ঠ


পৃথিবীতে ৮০০ কোটি মানুষের ৮০০ কোটি মাথা। ৮০০ কোটি ভাবনা। সুতরাং, আপনি আপনার যায়গায় শ্রেষ্ঠ। জগতে কেউ কারো মত নয়, সবাই যার যার মত। সবাই যার যার অবস্থানে সেরা।

যেমন ধরুন, মাছ; পানির রাজা হলেও, ডাঙায় সে অচল; আকাশে উড়তে একদমই সে অক্ষম। আবার পাখি আকাশের রাজা হলেও, স্থলে অনিরাপদ; পানিতে সে অচল। হাতি স্থলে সচল; জলে অচল। আকাশে উঠা তার পক্ষে আদৌ অসম্ভব।

একমাত্র মানুষই তার মস্তিষ্কের ক্ষমতা কাজে লাগিয়ে জল, স্থল এমনকি আকাশও জয় করেছে। সুতরাং, মানুষ হিসেবে নিজেকে নিয়ে কখনোই হীনম্মন্যতায় ভোগার কারণ দেখি না। মানুষই একমাত্র জীব যে তার সমস্যাগুলো বুঝতে সক্ষম। সমস্যার সমাধান করতেও সে পারদর্শী।