সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রসঙ্গ মোবাইল ব্যাংকিংয়ের সার্ভিস চার্জ


মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জ; অন্যায্য। কারণ, যেখানে ব্যাংকে ব্যাংকভেদে ট্রান্জেকশন প্রতি অতি অল্প খরচে টাকা পাঠানো যায়, সেখানে ১০০ টাকায় মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করতে প্রায় ২ টাকা খরচ করতে হয়। ১০০০ টকায় সেটার খরচ হয় প্রায় ২০ টাকার মত। ব্যাংকে টাকা স্থানান্তরের ক্ষেত্রে ১০০ টকায় গ্রহককে দিতে হয় সর্বোচ্চ ৪০ পয়সা। ১০০০ টকায় হয় ৪ টাকা। হিসাবটা মেলানো মুশকিল।

গরিবের পকেট ফুটো করতে পারলে, ব্যবসা খুব সহজে জমে যায় এদেশে। ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় ব্যাংক ছাড়া মাঝখানে কেউ থাকে না। এখানে ডিস্ট্রিবিউটর, এজেন্টরা থাকে। সুতরাং, সার্বিক দিক বিবেচনা করে সার্ভিস চার্জ কখনোই ৫/৬ টাকার বেশি হওয়া উচিত নয়।