কাজের ক্ষেত্রে হোক আর সময়ের ক্ষেত্রে বা টাকার ক্ষেত্রে, আপনি যদি কৌশলে সিস্টেম লস কমাতে না পারেন, তাহলে পরিচালন ব্যয় বেড়ে লভ্যাংশ কমে যাবে। একই সময়ে সিস্টেম লস কমাতে পারলে, লভ্যাংশ অল মোস্ট ডাবল হয়ে যাবে।
প্রতিটি কাজের সিস্টেম লস কোথায় কোথায় হয়, ধরে ধরে সেগুলো ছাটাই করতে না পারলে, আপনি যে কোন মূহুর্তে লক্ষ্যচূত হয়ে যেতে পারেন। কারণ, যে কোন কাজেরই লক্ষ্য থাকে মুনাফা সৃষ্টি করা। যেটাকে আমরা সচরচার লাভ বলে থাকি। ধরুন, কেউ কোন কাজ করছে, সে অবশ্যই শুরুতে ভাবে যে এটা করলে আমার লাভ কি হবে! সুতরাং, লক্ষ্য যখন লভ্যাংশ তখন আপনাকে অবশ্যই কৌশলে সিস্টেম লস কমিয়ে লভ্যাংশ বাড়াতে হবে। অবশ্যই সেটা হতে হবে বৈধ এবং স্বীকৃত পন্থায়।