সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

স্টার্টআপ


স্টার্টআপ! একটি অসাধারন বিষয়। ঘটনাচক্রে একটি স্টার্টআপ দেশের জন্য অনেক কিছু বয়ে আনতে পারে। আবার অধিকাংশ স্টার্টআপ অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় এদেশে। অনেক পর্যবেক্ষণ আর অনুসন্ধান চালিয়ে দেখলাম, উদ্যোক্তা বলেন আর ব্যবসায়ী বলেন; এগুলোর সামাজিক স্বীকৃতি কম বা নেই বললেই চলে। যে কারণে এসব বিষয়ে উচ্চ-শিক্ষিত ছেলে-মেয়েরা এগিয়ে যেতে চায় না বা ভয় পায়।

কিন্তু একটি বিষয় খেয়াল করে দেখবেন, চাকরি করে খুব কম মানুষ। বেশির ভাগই কোন না কোন স্বাধীন পেশার দ্বারা জীবিকা নির্বাহ করছেন। দু'একটা সার্টিফিকেট অর্জন করতে পারলে সবাই গতানুগতিক ধারায় ব্রিটিশদের পুশ করা পরাধীন পেশা বেছে নিতে উদগ্রীব হয়ে যায়। এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

তাছাড়া, ছোট ছোট উদ্যোগগুলোকে উৎসাহিত করতে হবে। চাকরি করে দেশের জিডিপিতে অবদান রাখার যতটুকু সুযোগ রয়েছে, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সুযোগ রয়েছে নিজে কিছু করার মধ্যে।

লোকাল রিসোর্সগুলো ব্যবহার করে অনেক কিছুই করা সম্ভব। তবে, আপনাকে একটু বেশি সময় ও পরিশ্রম দেয়া লাগবে। লোকাল রিসোর্স ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে আপনার জানাশোনার পরিধি বিস্তৃত করতে হবে। নিচে সেগুলো আলোচনা করার চেষ্টা করছি।

১. আপনাকে সর্বদা হালনাগাদ তথ্য-উপাত্তের সংঙ্গে সংযোগ রাখতে হবে।

২. যে বিষয়ে কাজ করতে চান, সে বিষয়ে আগে পড়ালেখা করতে হবে। তার মানে এই নয় যে আপনাকে বড় বড় ডিগ্রি অর্জন করতে হবে, সে বিষয়ে। পরিমান মত জানাশেনা আর ব্যবহারিক জ্ঞান থাকলেই হবে।

৩. ব্যবস্থাপনা আর হিসাবে দক্ষতা অর্জন করতে হবে।

৪. ইংরেজি ভাষার উপর মোটামুটি দখল থাকলে আপনি আপনার উদ্যোগকে অনেক দূর প্রাগ্রসর করতে পারবেন।

৫. প্রযুক্তির ব্যবহার কিভাবে করবেন। প্রযুক্তির কোন দিকগুলো কতটুকু আপনার প্রয়োজন বা আপনার তা দ্বারা কতটুকু ক্ষতি হতে পারে অর্থাৎ নিরাপত্তার দিকটি কি হবে, সে বিষয়ে জানতে হবে।

৬. যোগাযোগ দক্ষতা অর্জন করতে হবে প্র্যাকটিক্যালি। একজন গ্রাহক কতটুকু কথা বললে আপনার উপর সন্তুষ্ট হবে বা ধরে রাখতে পারবেন, সে বিষয়ে সতর্ক জ্ঞান থাকতে হবে। প্রতিযোগিতার যুগে একই সেবা সে বিকল্প মাধ্যম থেকে নিতে পারে খুব সহজেই। তাই আপনাকে কিছু অতিরিক্ত মানবিক মিথস্ক্রিয়ামূলক সেবা দিতে হবে। যেটা আপনার উদ্যোগকে অন্যদের থেকে আলাদা একটি পরিচিতি এনে দেবে। এক ধরনের স্যোশাল ব্রাণ্ডিংও হয়ে যাবে।

(বিষয় ভিত্তিক কিছু লেখা আছে। সেগুলো ধীরে ধীরে প্রকাশ করবো।)