সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বন্ধুত্বে অবগাহন


মানুষ বলবে! এটা করা যাবে না, ওটা করা যাবে না; এইটা করো, সেইটা করো। ভালো কিছু করলে মানুষ কুৎসিতভাবে সেটা নিয়ে হাসাহাসি করবে। বিকৃতভাবে উপস্থাপন করবে, বিকৃত মজা নেবে। কিন্তু, দিনশেষে আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনার কাজ আপনাকেই করতে হবে। কেউ কেউ সুযোগে ভুল সিদ্ধান্তও দেবে। সুযোগ পেলে আস্ত একখান বাঁশ আপনার পেছন থেকে চালিয়ে দেবে। অসহায়ের মত যন্ত্রণা ভোগ করতে হবে। কিছুই করার থাকবে না; যদি নিজের থেকে সচেতন না হোন।

বিপদে পড়লে আপন বন্ধুও সুযোগ খোঁজে; স্বচক্ষে দেখেছি। তখন মনে হয় আমার মত অসহায় মানুষ বুঝি এ জগতে কেহ নাই! আফসোস্ হয় এ সকল স্বার্থপর মোসাহেবদের জন্য। তারা কোনদিনই 'ইন্টারেস্ট অব কম্পাউণ্ড' ব্যাপারটা জানে না, বোঝে না। বন্ধু নির্বাচনে আপনাকে অনেক সতর্ক হতে হবে।

বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমি সাধারণত মূল্যায়নতত্ত্ব ব্যবহার করি। মূল্যায়নতত্ত্ব নিয়ে অন্য একদিন আলোচনা করব। যাহোক, ঘরের শত্রু বিভীষণের ব্যাপারটায় বেশি সচেতন হতে হবে। বন্ধু আপনার সহযোগী, আবার বন্ধুই আপনার আত্মা হননকারী হতে পারে অনায়াসেই। এখানে একটা কথা বলি, বন্ধুত্বের সাথে সৌজন্যমূলক সম্পর্ককে মেলালে হবে না। দুটোর মধ্যে আকাশ-পাতাল পার্থক্য বিদ্যমান। ভাবতে হবে, ভেবে বুঝতে হবে, বুঝে উপলব্ধি করতে হবে। না পারলে, আপনি ভ্যাবলা! মড়ার মত মটকা মেরে পড়ে থাকুন।