সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দূর্নীতি নির্মূল অলীক ভাবনা নয় তো!


যে দেশে পবিত্র রোজার মাস আসলে খাদ্যপণ্যের দাম তিন-চারগুণ বেড়ে যায়; সে দেশে দূর্নীতি নির্মূল করতে চাওয়াটা দুঃসাহসিক ও বীরত্বব্যঞ্জক বঁটে! দূর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, বন্দরে বন্দরে দূর্নীতি খুঁজে লাভ নাই! ব্যক্তি পর্যায়ের দূর্নীতির মূলোৎপাটন না করে দূর্নীতি রোধ করা দুরূহ। আশায় নৈরাশ্যই বাড়বে! অর্থাৎ, ব্যক্তি ও রাষ্ট্রের চরিত্রগত সাদৃশ্য ছাড়া কোন নীতি বা তত্ত্ব টেকসই হয় না বলে বোধ করি।