ওহে তোমার পথ আমার পথ
হয়তোবা ভিন্ন।
আপন পথের সন্ধানে নেমেছি;
বহুকাল ধরে।
হাঁটছি নিরন্তর, তবু শেষ নেই
যে পথের।
পথ ভিন্নতা তব-মম সে দূরত্ব
স্ব স্ব স্বার্থ।
কোথাও আছে বা নেই পরার্থ
হারিয়েছে স্বত্ত্ব।
আমি এক ক্ষুদ্রপ্রাণ মানুষ।
হুশ বেহুশ,
তালে বেতালে দায়িত্ব কলে বাঁধা।
কোন একদিন
আবারো দেখা হয়ে যেতে পারে।
শুনে নিও,
সেদিন অসভ্যতার ছোবল কত কষ্টের
হয় বা হয়েছিল।
আকাশ কুসুম কল্পনা দিয়ে তুমি জীবন
না মিলাও।
জীবন কখনোই মসৃণ হয়নি, হয় না।
খুঁজিও না।
ভঙ্গিল জীবনের সার্থকতা খুঁজি নিরন্তর।
যদি পাই,
শুনাবো আপন গল্প হবে যা তা জমা।
ভালো রাখার
ঐকান্তিক প্রচেষ্টায় নিজেকে পুড়িয়ে করছি
ছাই-পাঁশ্।
তবু এটার মাঝে খুঁজে পেতে চাই স্বার্থকতা।