সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মূর্খের সমাজ


কিছু মানুষ আছে, যারা অনাহারি দেখলে খুব সমবেদনা প্রকাশ করে, দুঃখ পায়। কিন্তু, কেউই অনাহারিকে খাবার দিতে চায় না বা সে যদি খাদ্য অন্বেষণ করে, তাহলে তারা ছোট-বড় ইত্যাদি জ্ঞান করা শুরু করে দেয়; এমনকি তুচ্ছ-তাচ্ছিল্যও করে। এদেরকে আমরা একত্রে নাম দিয়েছি 'সমাজ'। দিনশেষ বুঝলাম, ভালো মানুষের সমাজ নেই বা লাগে না। কথাগুলো শুনতে অন্যরকম লাগলেও সত্য। খোঁজ-খবর নিয়ে দেখুন, প্রকৃত সৎ মানুষ হয় সমাজ বিমূখ নতুবা প্রত্যাখ্যাত। তারা সমাজ চিনে না; তারা মানুষ চিনে, মানুষ। তাদের দুটো জিনিস থাকে। এক. প্রয়োজন। দুই. সহযোগিতার হাত। তারা যা করার মানুষের জন্য করে। তারা সমাজ বোঝে না; বোঝে মানুষ। হে মানুষ তুমি এত খারাপ কেনো! মানুষ বড় বিচিত্র রে ভাই!

সব মানুষ মিলে সমাজ না। কিছু মানুষ মিলে সমাজ। সমাজ সবার না। কারো কারো। না বুঝলে প্রশ্ন করতে পারেন শব্দসহযোগে।