সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পড়ার বিকল্প এখনো কিছুই আবিষ্কার হয়নি; মনে হয় হবেও না!


ভাই লিখতে চাই! কি করবো? পড়ার বিকল্প কিছু নেই। কি পড়বো? বই এবং পত্র-পত্রিকা। বই জিনিসটা চিরন্তন হলেও পত্র-পত্রিকা হালনাগাদ রাখে। সেটা জ্ঞানের ক্ষেত্রে হোক আর লেখালেখি। সব ক্ষেত্রেই। পত্রিকার পাতায় আমার সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে সাক্ষাৎকার আর মতামত পাতা। চিন্তার বিনিময় আর বিশ্লেষণী দক্ষতা অর্জনের জন্য এ দুটো অবশ্য পাঠ্য বিষয়। পাশাপাশি ফিচার পড়ি। জীবনযাপন পাতাও পড়ি। তথ্য-প্রযুক্তির পাতাটা পড়ি নিজেকে আরো বেশি হালনাগাদ রাখার জন্য। তাছাড়া, প্রথমে যে পাতায় ঢু মারি, সেটা হচ্ছে অর্থনীতি ও সাহিত্য পাতা। বইয়ের ক্ষেত্রে ইতিহাস ও দর্শনের বই গুরুত্ব পায় বেশি। তারপর সাহিত্য ও মনোবিজ্ঞানের তাত্ত্বিক বইগুলোকে গুরুত্ব দিয়ে পড়ি। তবে, সামনে যা পাই টাইপের মানে সর্বভুক পাঠক বলা চলে। এগুলো যে শুধু পড়ি তা নয়; সুযোগ পেলে কোন না কোন ভাবে অন্যদের সঙ্গে প্রসঙ্গক্রমে আলোচনাও করি। তাতে করে হয় কি, বোধের পারদে শান দেওয়াটা সহজ হয়ে যায়। বাস্তবের সঙ্গে বোধের যোগসুত্র জীবনকে করে আরো বেশি আলোকিত।