সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভুল ভাবনা


এক ব্যক্তি জীবনে বহু অন্যায়মূলক, নীতি বিবর্জিত কর্মকাণ্ড করে। এককথায় লোকটা মূল্যবোধহীন। তো তার ছেলে বহু চেষ্টা করে বাপের সুনাম রক্ষা করার জন্য ভালো ভালো কাজ করা শুরু করে। কিন্তু, বিপত্তি ঘটে মানুষের কথা বদলায় না। সবাই বলে, বাপ কত খারাপ; দেখো ছেলে কত ভালো।

এরপর সে ভাবলো, কোনভাবেই তো বাপের সুনাম অর্জন করা যাচ্ছে না। সুতরাং, বাপের চেয়ে সে খারাপ কাজ করবে। যা হওয়ার। লোকজন বলতে শুরু করলো, যেমন ছেলে তেমন বাপ।

আসলে ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে অন্যের কটু সমালোচনা করা। সমস্যাটা হচ্ছে, মানুষ মানুষের কাছে ভালো হওয়ার জন্য চেষ্টা করে। এটা একটা ভুল ধারণা। মানুষ নিজের কাছে যতক্ষণ ভালো না হবে ততক্ষণ অন্যের ভালোবাসা পাবে না। সুতরাং, এটা না করাই ভালো।