সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

একলা চলি


নির্জন রাস্তা দে হাঁটি!
একমাত্র আমি জানি যে
কোথা গেছে তা অজানা!
তবে, এটা শুধুই আমার!
এবং আমি একাই চলি!
আমি শূন্য এ পথে চলি;
ভাঙা স্বপ্নের বীথিকায়!
যেখানে শহর ঘুমায়,
সেখানে হাঁটি একা!
পাশে হাঁটে মোর ছায়া!
আমার অগভীর চিত্ত
শুধু চূর্ণ করে স্ব-সত্ত্ব!

মাঝে-মধ্যে ইচ্ছা করে
পথে কেউ খুঁজে পাবে!
অতপর একা হাঁটবো!
আমি ক্রম ধরে হাঁটছি!
মাঝেমধ্যে মন বিভক্ত করে;
প্রান্তের শেষ কিনারের গলি!
কি সাঙ্ঘাতিক ভুল!
আবার সব ঠিকাছে!

এখনো যে জীবন্ত;
জানতে, সঞ্জীবনী অভিজ্ঞান
সমূহ পুনঃনিরীক্ষণ করুন!
একলা চলা, শক্তিশালী করে!
সর্বদা একা থাকে না মানুষ!
একাকিত্ব শ্রেষ্ঠত্ব দান করে।
সঠিক মানুষ ঠিক সময় আসে।
এটা মুক্ত ও চিরন্তন সত্য! হক!

যদি দূরত্বের মাপকাঠি মাপতে হয়,
আপনি শক্তিশালী; সেটাই করবেন,
যেটা মানসিক স্বাস্থ্যের জন্য উত্তম!
একা চলায় যদি কেউ আঘাত করে;
তবে, এটা নিঃসন্দেহে ক্ষণস্থায়ী!
অনেকেই আপনাকে নিয়ে গর্বিত;
আপনার অজান্তেই! যা তব কাম্য!
খুঁজুন; ভালোবাসুন; সংযোগ করুন!
হৃদমাঝারে রাখবে চিরন্তন!